যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে গাঁজা ভারতীয় পণ্য উদ্ধার আটক ২।


Milon Hossain প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন /
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে গাঁজা ভারতীয় পণ্য উদ্ধার আটক ২।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

যশোর সীমান্তে অভিযান চালিয়ে গাঁজা Eskuf Syrup ও আনন্য মালামাল সহ দুই চোরাচালানীকে আটক করেছে।২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী ও কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ *ভারতীয় ১৪.৯ কেজি গাঁজা, ১০৮ বোতল Eskuf Syrup(নেশা জাতীয়), ০২ টি মোবাইল, ৪২ টি শাড়ী, ৮১ টি ঔষধ, এবং ৮৬ প্যাকেট কীটনাশক এবং ৭৪ টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৪,০৬,৫৬০/-(চার লক্ষ ছয় হাজার পাঁচশত ষাট)* টাকা।
আটকদের ঠিকানা মফিজুল (১৯), পিতঃ আলম মোড়ল, গ্রাম-ফুলতলা শেখেরহাট বাজার, ডাকঘর-ফুলতলা, থানা-ফুলতলা-জেলা-খুলনা,(২) নাহিদ ইসলাম জীবন (২০), পিতাঃ মোসলেম হক, গ্রাম-কুটিচন্দ্র খানা, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।