ভারতে পাচার ফারজানা আক্তার কে বেনাপোল দিয়ে হস্তান্তর।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন /
ভারতে পাচার ফারজানা আক্তার কে বেনাপোল দিয়ে হস্তান্তর।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

২০২৩ সালে ভারতে পাচার হওয়া বাংলাদেশী নাগরিক ফারজানা আক্তারকে দীর্ঘ ৪ বছর পর বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।শুক্রবার বিকালে নোম্যান্সল্যান্ডে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।তার বাড়ি খুলনা সদর থানায়।
সে অবৈধভাবে ভারতে অবস্থান করছিল পরে ভারতীয় পুলিশ তাকে আটক করে কলকাতা কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করে।দীর্ঘ ৪ বছর কারাভোগের পর দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফেরত আসে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন বলেন,ভারত থেকে আসা বাংলাদেশী নারীর কাগজ পত্র ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন ইমিগ্রেশন থেকে দেওয়া নারীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।