বেনাপোল সীমান্তে অবৈধ তৈল মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র টহল তৎপরতা জোরদার।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন /
বেনাপোল সীমান্তে অবৈধ তৈল মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবি’র টহল তৎপরতা জোরদার।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,

সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম চালাচ্ছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।মঙ্গলবার ৩০ মার্চ বিকালে বেনাপোল ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিতিশীলতার সুযোগে সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে জ্বালানি তেল পাচার না হয় সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়ন ইতোমধ্যে ব্যাপক তৎপরতা চালিয়েছে।এর মধ্যে রয়েছে-১৯২টি বিশেষ তল্লাশি অভিযান ২৯টি সীমান্তবর্তী ফিলিং স্টেশন পরিদর্শন১৯৩৬টি তল্লাশি ও মোবাইল টহল১১৩১টি চেকপোস্ট পরিচালনা
স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সঙ্গে ৯৪৬টি মতবিনিময় সভাবিভিন্ন সংস্থার সঙ্গে ৯৭টি যৌথ অভিযান করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ৩০/০৩/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩