বেনাপোল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ও ব্যবসায়ীদের বেশি দাম না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।


Milon Hossain প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন /
বেনাপোল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ও ব্যবসায়ীদের বেশি দাম না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

মিলন হোসেন বেনাপোল,

যশোরের বেনাপোল বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে গুড় এর দাম বেশি নেওয়ার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বিকালে শার্শার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বেনাপোল বাজারে একজন  গুড় বিক্রেতাকে ৫০০০ হাজার টাকা জরিমানা এবং ফলের দোকান, পাকা কলার দোকান, খেজুরের দোকান ও মুদিখানা সহ বেশকিছু প্রতিষ্ঠানে  রমজান মাস উপলক্ষে যেন অতিরিক্ত দামে মালামাল বিক্রি না করে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু,যুগ্ম আহ্বায়ক মীর আলম,পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন,সেক্রেটারি জামাল হোসেন,স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ওমর ফারুক,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেবসহ আরো অনেকে।

শার্শার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম বলেন বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করে বেশি দামে গুড় বিক্রিদায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে ।অভিযান চলমান থাকবে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল  ।
তারিখ ১৯/০২/২০২৬
মোবাইল ০১৭১২২১৭১৪৩