বেনাপোল বন্দর দিয়ে বিস্ফোরক আমদানী।


Milon Hossain প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন /
বেনাপোল বন্দর দিয়ে বিস্ফোরক আমদানী।

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ৩ টি ট্রাকে করে বিস্ফোরক আমদানি করেছে বাংলাদেশ।০৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে বিস্ফোরকের চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করেন এবং বন্দরের ৩১ নং শেডে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান,অদ্য ০৬ মে ২০২৬ তারিখ দুপুরে ভারত থেকে দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড কর্তৃক কেলটেক এনার্জিস লিমিটেড,৮ম তলা,এম্বেসি আকন,৩নং ইনফেন্ট্রি রোড,বেঙ্গালুর,ভারত হতে ১ম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কি.মি. ডেটোনেটিং কর্ড ভারতীয় ০৩ টি ট্রাক যোগে বেনাপোল স্থলবন্দরে দিয়ে আমদানি করেন।

কাস্টমস প্রক্রিয়া শেষে উক্ত দ্রব্যাদী বেনাপোল স্থলবন্দরের ৩১ নং শেডে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে আগামী ০৮ মে ২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড এর এক্সপ্লোসিভ ম্যাগাজিন এর উদ্দেশ্যে উক্ত বিস্ফোরক দ্রব্য নিয়ে যাওয়া হবে।