বেনাপোল পুটখালী বিজিবি অভিযানে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার।


Milon Hossain প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন / ০
বেনাপোল পুটখালী বিজিবি অভিযানে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার।

 

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোরের বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার ( ২১ অক্টোবর ২০২৬) দুপুর দেড়টার সময় পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মার্তা।