বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামীলীগ নেতা আটক।


Milon Hossain প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৭:১২ অপরাহ্ন /
বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামীলীগ নেতা আটক।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময়
মাদারীপুরের রাজৈর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীগের সদস্য আলামিন মোল্লা কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
ভারতে যাওয়ার সময় পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে আটক করা হয়।সে মাদারীপুর সদর থানার পশ্চিম শ্রীমঙ্গল গ্রামের হারুন অর রশিদ মোল্লার ছেলে।তার পাসপোর্ট নাম্বার(A04263061)।

তার বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া ।মাদারীপুরের রাজৈর থানার মামলা নং ২৪ তাং ২৪/১১/২০২৪ জি আর নং ২৮০ তাং ২৪/১১/২০২৪ ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/১১৪/৩৪ ও বিস্ফোরক আইনের মামলা।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌সৈয়দ মোর্ত্তজা আলী জানান,ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।