ট্রাম্পের সতর্কবার্তা: ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে


Desk News প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন /
ট্রাম্পের সতর্কবার্তা: ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, চলমান সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। নেপথ্যে অন্য দেশ মদত জোগাচ্ছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প।

ট্রাম্পের ভাষ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর জন্য তিনি বারবার দুই দেশের প্রধানদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন এবং ফোনে যোগাযোগ করেছেন। তবে যুদ্ধ অবসানের কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তিনি জানান, গত মাসে অন্তত ২৫ হাজার মানুষ নিহত হয়েছে, যার মধ্যে বেশির ভাগই সেনা। এই ক্রমবর্ধমান রক্তপাতকে তিনি “অত্যন্ত হতাশাজনক” বলে বর্ণনা করেছেন এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুদ্ধবিরতি অর্জনে ধীর অগ্রগতিতে ট্রাম্প ক্ষুব্ধ। তিনি এমন বৈঠকে আর অংশগ্রহণ করতে চান না, যা শুধুই সময় নষ্ট করে ফলাফল শূন্য হয়। ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাধান আনার জন্য নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে সহায়তা দিতে আমেরিকা প্রস্তুত। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকার প্রস্তাবিত শান্তিচুক্তিতে স্বাক্ষর না করায় তিনি ক্ষুব্ধ।

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে আন্তর্জাতিক জনমতকে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।