ঝিকরগাছায় নগদ ১৯,৭৪,৯০০ টাকা ও ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


Desk News প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন /
ঝিকরগাছায় নগদ ১৯,৭৪,৯০০ টাকা ও ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলাধীন কুন্দিপুর গ্রামস্থ (নাভারণ) রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯,৭৪,৯০০ টাকা সহ মোঃ জিয়াউর রহমান (৫৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি টিম। আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট-থানাধীন বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি কুন্দিপুর গ্রামে বসবাস করেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ৯:৩০ টার দিকে তাকে আটক করা হয়।

যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এক প্রেস ব্রিফিং-এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিরের এসআই (নিঃ) মোঃ সালাউদ্দীন খান সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিয়াউর রহমানকে সকাল ৯:৩০ টার দিকে আটক করেন। এবং তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুন্দিপুরে তার বসতবাড়ি থেকে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯,৭৪,৯০০/- (উনিশ লাখ চুয়াত্তর হাজার নয়শত) টাকা উদ্ধার করা হয়। আটক জিয়াউর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।