
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাহিদ পারভেজকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আনুগত্যের শপথ ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করায় ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিলকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
আপনার মতামত লিখুন :